, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে শিশু নির্যাতনের ঘটনায় চেয়ারম্যানসহ কারাগারে ৩

সিলেটের বিশ্বনাথে গরুচোর সন্দেহে ১৪ বছর বয়সি এক শিশুকে ঘরের গ্রিলে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন অভিযুক্ত তিনজন। আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলে দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কালিজুরি মটুককুনা গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে লায়েক আহমদ (৩৫), সদরপুর মটুককুনা গ্রামের কাহানুর মিয়ার ছেলে লোকমান মিয়া (৪৫), ও একই গ্রামের জলিল মিয়ার ছেলে সুমন আহমদ (৩২)।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইদিআমিন লিওন জানান, অভিযুক্তরা ৪ মে হাইকোর্টে জামিন আবেদন করলে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। বৃহস্পতিবার ছিল আত্মসমর্পণের শেষ দিন।

মামলার প্রধান আসামি নানু মিয়া (৩৫) ও ৫ নম্বর আসামি বারিক মিয়া এখনও পলাতক।

জানা যায়, গত ১৬ মার্চ বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের রুহেল মিয়ার ছেলে অলিউর রহমান (১৪)-কে গরুচুরির অপবাদ দিয়ে রাস্তা থেকে ধরে নিয়ে যান অভিযুক্তরা। পরে সাবেক মেম্বার লায়েক আহমদের বাড়িতে নিয়ে গিয়ে ঘরের গ্রিলে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়।

এ ঘটনায় ১৮ মার্চ অলিউর রহমানের মা জলি বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা করেন।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে শিশু নির্যাতনের ঘটনায় চেয়ারম্যানসহ কারাগারে ৩

প্রকাশের সময় : ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫