, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেটজুড়ে বন্যার শঙ্কা

সিলেট বিভাগের চারটি জেলায় (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি শতর্কতাও জারি করেছে।

বৃহস্পতিবার সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব জেলার নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অনেক স্থানে তা বিপদসীমা অতিক্রম করতে পারে।

সংস্থাটি জানিয়েছে, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা, ও পিয়াইন নদীর পানি উল্লেখযোগ্য হারে বাড়ছে, যা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা ইতিমধ্যেই প্লাবিত করতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনগুলো সতর্কতা জারি করেছে এবং জনগণকে নদী তীরবর্তী এলাকা থেকে সরে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি ত্রাণ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পানি উন্নয়ন বোর্ড সকলকে নিয়মিত আবহাওয়া ও নদ-নদীর পানি পর্যবেক্ষণের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেটজুড়ে বন্যার শঙ্কা

প্রকাশের সময় : ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫