, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

নানা অনিয়মের অভিযোগে সিলেট রেল স্টেশনে দুদকের অভিযান

নানা অনিয়মের অভিযোগে সিলেট রেল স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ মে) দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ ছিল ঈদ-উল-আযহাকে সামনে রেখে ট্রেনের টিকিট কালোবাজারী ও যাত্রী হয়রানীর। এসকল অভিযোগ তদন্তে সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে অভিযান চালাতে গিয়ে একাধিক অনিয়ম খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে টিকিটের অতিরিক্ত দাম আদায়, পুরোনো রড নিলাম ছাড়াই বিক্রি, প্লাটফর্ম সংস্কারে অনিয়মসহ একাধিক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে জানিয়েছেন দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার।

অভিযান শেষে জুয়েল মজুমদার বলেন, ‘আমাদের অভিযানের মূল উদ্দেশ্য ছিল ঈদ উপলক্ষে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ। কিন্তু এখানে এসে একের পর এক ভয়াবহ অনিয়মের চিত্র আমরা পেয়েছি।’

দুদক জানায়, স্টেশনের পুরোনো প্লাটফর্ম থেকে উত্তোলন করা সাড়ে তিন টন রড নিলাম ছাড়া ১ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সরকারি সম্পদ এভাবে বিক্রির কোনো নিয়ম নেই।

এছাড়া রেলপথ নির্মাণে ব্যবহারের জন্য আনা পাথরের হিসাবও যথাযথ নয়। এবং পাথরের এক-তৃতীয়াংশ সুনামগঞ্জের ছাতকে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হলেও এর কোনো লিখিত নথি নেই।

এ ছাড়া স্টেশনের দুটি নতুন প্লাটফর্ম সংস্কারে ২ কোটি টাকার কাজ চলছে অনুমোদনবিহীন নকশার ভিত্তিতে।

দুদক কর্মকর্তা জুয়েল মজুমদার বলেন, ‘নকশা এখনো অনুমোদিত নয়, অথচ সেই অনুযায়ী কাজ চলছে। যদি সরকার নকশা বাতিল করে, তাহলে জনগণের দুই কোটি টাকা পানিতে যাবে।’

টিকিট কালোবাজারির বিষয়েও তদন্তে সত্যতা পেয়েছে দুদক। অভিযানে আজিজ নামের এক ব্যক্তি স্লিপার ক্লাসের টিকিটের জন্য ১২০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা দাবি করেন, যিনি স্টেশনে গেট কিপারের দায়িত্বে রয়েছেন।

জুয়েল মজুমদার বলেন, ‘টিকিট থাকার কথা অনলাইনে। অথচ দালালরা সেগুলো কীভাবে নিজেদের কাছে রেখে দেয়, সেটি খতিয়ে দেখা হবে। দোষীদের আইনের আওতায় আনা হবে।’

এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, ‘আজিজ গেট কিপার, তার টিকিট বিক্রির সুযোগ নেই। মাঝেমধ্যে ছোটখাটো কাজ করে। এখন অভিযোগ উঠেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

নানা অনিয়মের অভিযোগে সিলেট রেল স্টেশনে দুদকের অভিযান

প্রকাশের সময় : ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫