, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সুনামগঞ্জে হাওরে বাবার জন্য খাবার দিতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রে মৃত্যু

সুনামগঞ্জের হাওরে বাবাকে দুপুরের খাবার পৌছাতে পারেনি স্কুলছাত্র আমির হোসেন (১৫)। পথিমধ্যে বজ্রপাতে প্রাণ গেল তার।

বুধবার (২৮ মে) দুপুরে দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নের বক্তারপুর গ্রাম সংলগ্ন হাওরে এ ঘটনাটি ঘটে।

নিহত আমির হোসেন ওই গ্রামের ফজল হকের ছেলে ও স্থানীয় লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে গ্রাম সংলগ্ন হাওরে ধান কাটছিলেন কৃষক ফজল হক। ছেলে আমির হোসেন বাবার জন্য দুপুরের খাবার নিয়ে হাওরে যাচ্ছিল।

কিন্তু নিয়তির নির্মম পরিহাস! পথিমধ্যে টানা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রাঘাতে গুরুতর আহত হয় আমির হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সুনামগঞ্জে হাওরে বাবার জন্য খাবার দিতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রে মৃত্যু

প্রকাশের সময় : ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫