, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

কানাইঘাটে ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে জামায়াত নেতা খুন

সিলেটের কানাইঘাটে ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের হামলায় জামায়াত নেতা শিহাব উদ্দিন (৪৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের খালপার এলাকায় একটি স’মিলের পাশে জামায়াত নেতার ওপর হামলার ঘটনা ঘটে।

নিহত শিহাব উদ্দিন জামায়াতে শ্রমিক সংগঠন- শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের খালোপার গ্রামের বাসিন্দা। শিহাব উদ্দিন বালু ও পাথরের ব্যবসা করতেন।

স্বজনরা জানায়, আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (২৮মে) বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত জামায়াত নেতার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে।

নিহত জামায়াত নেতা শিহাব উদ্দিনের বড় ভাই মাসুক সারাবাংলাকে বলেন, ‘ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে আমার ভাইকে খুন করা হয়েছে। খুনিরা চিহ্নিত।’

কারা এ ঘটনার সঙ্গে জড়িত জানতে চাইলে তিনি বলেন, ‘লুৎফর, জামাল, শহিদ ও শিব্বির আমার ভাইকে খুন করেছে। তারা একই গ্রামের ও আওয়ামী লীগের রাজনীতি করেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, শিহাব উদ্দিন খুনের সংবাদ পেয়ে আমরা রাতেই এলাকায় গিয়েছি। ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে এ খুন হতে পারে বলে আমরা প্রাথমিক জানতে পেরেছি তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

কানাইঘাটে ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে জামায়াত নেতা খুন

প্রকাশের সময় : ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫