, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

গোলাপগঞ্জে দেবে গেছে সড়ক ও গার্ডওয়াল, ঝুঁকিতে শতাধিক পরিবার

সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের শেষ সীমা মৌলভীখালের পৌরসভার অংশে ভাঙন দেখা দেওয়ায় প্রায় ৪০ ফুট আরসিসি ঢালাই সড়ক ও গার্ডওয়াল মাটিসহ দেবে গেছে। ফলে এখন কয়েকটি পরিবার সেখানে ঝুঁকি নিয়ে বসবাস করছে। যদি এই অংশ পরোপুরি ভেঙে যায়, তাহলে নদীর পানি প্রবেশ করে পার্শ্ববর্তী এলাকার শতাধিক পরিবার বন্যায় আক্রান্ত হবে। বর্তমানে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও দুই দিকের যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, মাত্র ৩ মাস পূর্বে গার্ডওয়াল নদীতে বিলীন হয়ে যায়। হঠাৎ করে রাতে ভেঙে নদীতে চলে যায় রাস্তাসহ গার্ডওয়াল। ফলে বিদ্যুৎবিহীন পুরো এলাকা। যাতায়াত বন্ধ। গার্ডওয়ালের পাশের বাড়ি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। তাই তারা দ্রুত মেরামত করে শতাধিক পরিবারকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন।

এদিকে সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৈশলী দীপক রঞ্জন দাশ ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, এলাকার মানুষের ভোগান্তি দূর করতে আমরা অতি দ্রত জিও ব্যাগ দিয়ে মেরামত করে দেব।

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বলেন, ৪ বছর আগে পৌরসভার অর্থায়নে রাস্তাটি পাকাকরণ হয়েছিল। অথচ এখন আর রাস্তাটির অস্তিত্ব নেই। এখানে বিদ্যুতের খুঁটিও ঝুঁকিপূর্ণ। আজ বিশেষ সুবিধায় বিদ্যুৎ চালু করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই স্থায়ীভাবে ভাঙনরোধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গোলাপগঞ্জ উপজেলা প্রকৈাশলী মাহমুদুল হাসান বলেন, সেখানে যথেষ্ট পরিমাণ কাজ করা হয়েছে। আরসিসি ঢালাই ও গার্ডওয়াল দেওয়া হয়েছে। কিন্তু অতিবৃষ্টির ফলে সুরমা ডাইকের রাস্তা দেবে গেছে। পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার উদ্যোগে খুব তাড়াতাড়ি ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

গোলাপগঞ্জে দেবে গেছে সড়ক ও গার্ডওয়াল, ঝুঁকিতে শতাধিক পরিবার

প্রকাশের সময় : ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫