, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

২৯ মে থেকে ঢাকা-সিলেট রুটে চালু হচ্ছে এয়ার এ্যাস্ট্রার ফ্লাইট 

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে ঢাকা-সিলেট রুটে ফ্লাইট চালু করছে বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা। আগামী ২৯ মে থেকে সিলেটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি।

ঢাকা থেকে সিলেট রুটে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সকাল ৭টা ৩০ এবং রাত ৭টা ৩০ মিনিটে, সিলেট থেকে ঢাকা রুটে ফ্লাইটগুলো ছেড়ে আসবে সকাল ৮টা ৫০ এবং রাত ৮টা ৫০ মিনিটে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৯৯ টাকা।

এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, সিলেট এয়ার এ্যাস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এয়ারক্রাফট স্বল্পতার কারণে আমরা কিছুদিনের জন্য সিলেট রুটে ফ্লাইট স্থগিত রেখেছিলাম, যা এখন থেকে নিয়মিত চলবে। এয়ার এ্যাস্ট্রা নিরাপদ যাত্রীসেবা ও সময়ানুবর্তিতার মাধ্যমে যাত্রীদের সবচেয়ে পছন্দের ও নির্ভরযোগ্য এয়ারলাইনস হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

বেসরকারি বিমান সংস্থা এয়ার এ্যাস্ট্রা ২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন ৪টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ৫টি এবং সৈয়দপুর রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা।

এয়ার এ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

২৯ মে থেকে ঢাকা-সিলেট রুটে চালু হচ্ছে এয়ার এ্যাস্ট্রার ফ্লাইট 

প্রকাশের সময় : ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫