, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেট-১ আসনে জুবায়ের এর পরিবর্তে জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান 

চলতি বছরের শুরুতে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ঘোষণা করা এক প্রার্থীকে বদলের সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথসভায় মাওলানা হাবিবুর রহমানকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে এ আসনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছিল।

দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য দেন দলের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন স্থানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ সভায় সিলেটের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ জননেতা মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।’

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেট-১ আসনে জুবায়ের এর পরিবর্তে জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান 

প্রকাশের সময় : ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫