, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেট থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় এয়ার অ্যারাবিয়া

সিলেট থেকে ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে আরব আমিরাতভিত্তিক উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যারাবিয়া। মঙ্গলবার (২০ মে) এয়ার অ্যারাবিয়ার আঞ্চলিক প্রধান রাজেশ নারুলা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা জানান।

এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং যাত্রীসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেবিচক চেয়ারম্যান স্বল্প সময়ের মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট পরিচালনার অনুরোধ জানান। একইসঙ্গে কক্সবাজার বিমানবন্দর স্বল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক মানে উন্নীত হবে উল্লেখ করে সেখান থেকেও ফ্লাইট পরিচালনার বিষয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

রাজেশ নারুলা সিলেট থেকে ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে সেখান থেকেও অচিরেই ফ্লাইট পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন।

এয়ার অ্যারাবিয়া আরব আমিরাতের একটি স্বল্প বাজেটের এয়ারলাইন্স। ২০০৩ সালের ৩ ফেব্রুয়ারি এয়ারলাইন্সটি যাত্রা শুরু করে। এয়ার অ্যারাবিয়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর, আরব আমিরাতের শারজাহ, সৌদি আরবের দাম্মামসহ কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনা করে। এ ছাড়া বিশ্বজুড়ে এয়ারলাইন্সটি ৮১টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেট থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় এয়ার অ্যারাবিয়া

প্রকাশের সময় : ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫