, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

সিলেটের গোয়াইনঘাটে কৃষক তেরা মিয়া (৩০) হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ঝলক রায় এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওরের আব্দুল কাদির, আব্দুল নূর ও আব্দুল জলিল। এ ছাড়া অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডপ্রাপ্তদের অপর দুই ভাই আব্দুল শুক্কুর ও রহমত উল্লাহকে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. খালেদ আহমদ। তিনি বলেন, ‘মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। রায় প্রদান কালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।’

আদালত সূত্রে জানা গেছে, গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওর গ্রামের সুরুজ মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদিরের জমিজমা নিয়ে বিরোধ ছিল। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আব্দুল কাদিরের ভাইয়েরা সুরুজ মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি তেরা মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহতের বড় ভাই সুরুজ মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ জুন গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম পাঁচ ভাইকে অভিযুক্ত করে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১১ সালের ১০ এপ্রিল আদালতে চার্জ গঠন করে মামলার বিচারকাজ শুরু হয়।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের সময় : ০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫