, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিজ বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) বিকাল ৪টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো— মাবধপুর গ্রামের মৃত রোশন আলীর ছেলে সামাদ (৮) ও হাবিবুর রহমানের ছেলে আল আমিন (৭)।

স্থানীয়রা জানান, শনিবার বিকালের দিকে সামাদ ও আল আমিন বিকালে নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে এক পর্যায় ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।

পরে স্থানীয়রা ওই দুই শিশুকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী। তিনি বলেন, ‘এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫