, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সুনামগঞ্জে বজ্রপাতে ২ বালু শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে বজ্রপাতে দু’জন বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন।

শনিবার (১৭ মে) রাত আড়াই টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এই ঘটনা ঘটে। শনিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদূর্শী সূত্রে জানা যায়. শুক্রবার দিবাগত রাতে চেলা নদীতে বালু উত্তোলনের নৌকার ভাড়া টানা আসেন তারা। রাত সাড়ে ২ টার দিকে বৃষ্টি আসলে বজ্রপাতের কবলে পড়ে নৌকায় থাকা শ্রমিকরা। পরে অন্যসহযোগিরা খবর পেয়ে ঘটনাস্থল হতে দু’জনকে উদ্ধার করে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে নিখোঁজ হয় আরেক বালু শ্রমিক।

ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ফায়ারসার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। এঘটনায় ওইদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার এস আই আব্দুল জলিল,এএসআই ফরহাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স।

নিহতরা হলেন, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার মৃত: আমির আলী’র পুত্র জুয়েল আহমদ (১৯), তেলিখাল ইউনিয়নের চাটিবহর টিলাপাড়া এলাকার মৃত: মজম্মিল আলী’র পুত্র আফিজ আলী (৪৫)। নিখোঁজ বালু শ্রমিক হলেন, কাঁঠাল বাড়ি এলাকার মৃত: মাশুক মিয়া’র পুত্র রুবেল মিয়া(২২)।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সুনামগঞ্জে বজ্রপাতে ২ বালু শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১

প্রকাশের সময় : ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫