, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ১ কোটি ৪৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

শনিবার সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান।

তিনি বলেন. অভিযানে বিপুল ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু জব্দ করা হয়। তাছাড়া অভিযান চলাকালে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশি বারকি নৌকাও জব্দ করেছে বিজিবি।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৪৩ লক্ষ ৬৪ হাজার ২০ টাকা জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

আটক করা মালামাল নিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের সময় : ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫