, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

মৌলভীবাজারে হযরত মুহাম্মদ (সা:) এর কটুক্তিকারী যুবক গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মৌলভীবাজারে বিকাশ ধর দীপ্ত (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত বিকাশ ধর গত ১১ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি ছবিতে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ (সা:) কে ধর্ষক বলে মন্তব্য করেন।

এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি স্ক্রিনশটে তাকে মুসলমানদের জঙ্গি বলে কটুক্তি করতে দেখা যায়।

ফেসবুকে বিকাশ ধরের মন্তব্যের স্ক্রিনশট মুহূর্তের মধ্যে ভাইরাল হলে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা যায়।

পরবর্তীতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের পর সে তার মন্তব্য ডিলিট করে এবং ফেসবুকে নিজের আইডি থেকে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করে।

এ ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার জনৈক আব্দুল কাদির রতন বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে এই অভিযোগের প্রেক্ষিতে সাইবার নিরাপত্তা আইনে থানায় একটি মামলা রুজু করা হয়।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত বিকাশ ধর তার দোষ স্বীকার করে ইতিমধ্যে পোস্ট করেছে। গতকাল সে তার পরিবারের সদস্যদের নিয়ে মৌলভীবাজার সেনাবাহিনীর ক্যাম্পে হাজির হয়।

ওসি আরও জানান, পুলিশ বিকাশ ধরকে থানা হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকার তার মামার বাড়ি থেকে তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিকাশ ধর দীপ্ত মৌলভীবাজার সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বিধান ধরের ছেলে।শুক্রবার (১৬ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

মৌলভীবাজারে হযরত মুহাম্মদ (সা:) এর কটুক্তিকারী যুবক গ্রেফতার

প্রকাশের সময় : ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫