, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেট সীমান্তে ১৬ নারী-শিশুকে ‘পুশ ইন’ করল বিএসএফ

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে ৬৯ জনকে ‘পুশ ইন’ এরপর এবার সিলেটের কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্তে ১৬ জন নারী ও পুরুষকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীামন্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার সকালে ‘পুশ ইনের’ পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। তাদের নাগরিকত্বের বিষয়টি যাচাই-বাছাই চলছে।

আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে। বিকেল পর্যন্ত তাদের থানায় হস্তান্তর করা হয়নি। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল এ তথ্য জানিয়েছেন।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন, যাদের ‘পুশ ইন’ করা হয়েছে তাদের পরিচয় যাচাই-বাচাই চলছে। সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করা হয়েছে।

এর আগে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে ৬৯ জনকে আটক করে বিজিবি, যাদের বিএসএফ ‘পুশ ইন’ করেছিল। সীমান্ত পরিস্থিতি নিয়ে সোমবার শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন করেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেট সীমান্তে ১৬ নারী-শিশুকে ‘পুশ ইন’ করল বিএসএফ

প্রকাশের সময় : ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫