, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
বুধবার উদ্বোধন

সিলেট থেকে ৪১৮ হজযাত্রী নিয়ে মদিনায় যাবে প্রথম ফ্লাইট

সিলেট থেকে মদিনা অভিমুখী সরাসরি প্রথম হজ ফ্লাইট উড়বে বুধবার (১৪ মে)। বিকেল ৫টা ২৫ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। এ উপলক্ষ্যে বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার।

তিনি বলেন, ‘বুধবার বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই ফ্লাইটের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুন নাসের খানসহ বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেবেন। এছাড়াও, অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।’

এবার সিলেট থেকে সবমিলিয়ে ৫টি হজ ফ্লাইট সরাসরি ছেড়ে যাবে। শুধুমাত্র উদ্বোধনী ফ্লাইটি যাবে মদিনায়। বাকি চারটি ফ্লাইট সিলেট থেকে সরাসরি যাবে জেদ্দায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাক-ভারত যুদ্ধকে কেন্দ্র করে ফ্লাইট পরিচালনায় উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও দু’দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় স্বস্তি ফিরেছে হজযাত্রীদের মাঝে। তাছাড়া, পবিত্র হজ পালনে বাংলাদেশের হজযাত্রীদের সমস্যা নিরসনে ধর্ম মন্ত্রণালয় ‘লাব্বাইক’ অ্যাপ ও প্রিপেইড কার্ড চালু এবং রোমিং সুবিধা দেওয়ার পদক্ষেপ নিয়েছে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট জোনের সভাপতি মো. আব্দুল হক ও সেক্রেটারি মো. আব্দুল কাদির জানান, হজ ফ্লাইটের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে, সোমবার (১২ মে) নগরীর জেলরোডে আনন্দ টাওয়ারে হাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা হাবের কার্যক্রম, প্রত্যাশাসহ সার্বিক বিষয় তুলে ধরেন।

বিমানের সিলেট অফিস সূত্র জানায়, সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫টি ফ্লাইটে ৪১৮ জন করে মোট ২ হাজার ৯০ জন হজযাত্রী পরিবহণ করা হবে। প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন সম্পন্ন হলেও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমণকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

বাকি চারটি হজ ফ্লাইটের শিডিউল হচ্ছে- ২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে বিজি-২৩৫, ২৫ মে বেলা ১টা ১৫ মিনিটে বিজি-৩৩১, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-২৩৫ এবং ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-২৩৫ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ও ব্যবস্থাপক হাফিজ আহমদ সারাবাংলাকে জানান, সিলেট থেকে হজযাত্রীদের যাত্রা সহজ ও সুন্দর করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। আল্লাহর ঘরের মেহমানদের সেবার জন্য বিমানবন্দর সংশ্লিষ্টরা তৈরি রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে, হাব এবং আটাব সিলেট জোনের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সিলেট অঞ্চল থেকে এবার দুই হাজার ৭০০ জন হজযাত্রী রয়েছেন। এবারের হজ কোটা ব্যবস্থাপনায় এজেন্সিপ্রতি এক হাজার হজযাত্রী বেঁধে দেওয়ায় তারা চরম অস্বস্তির মধ্যে পড়েন। যার কারণে সম্মিলিতভাবে তিনটি লিড এজেন্সির মাধ্যমে সিলেটের হজযাত্রীদের নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন। এছাড়া, সিলেট থেকে সরকারিভাবে হজযাত্রী নিবন্ধনকারী হচ্ছেন ৩৩ জন।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাতে ঢাকা থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ৩১ মে পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন্য এবার হজে যাবেন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস্ হজের আগে ১১৮টি এবং হজের পরে ১০৯টি ফ্লাইট পরিচালনা করবে। হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

বুধবার উদ্বোধন

সিলেট থেকে ৪১৮ হজযাত্রী নিয়ে মদিনায় যাবে প্রথম ফ্লাইট

প্রকাশের সময় : ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫