, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে ফাহিম হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে নিহত ফাহিম হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৯ মে) মধ্যরাতে তাদের গ্রেফতার করে গোলাপগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

অভিযানে গ্রেফতার আসামিরা হলেন, সিলেটের ঢাকাদক্ষিন ইউনিয়নের পশ্চিম বারোকোট গ্রামের মো. জিলাল উদ্দিনের স্ত্রী কুলসুমা বেগম, তার ছেলে এবং প্রধান অভিযুক্ত সাঈদ আহমদ ও মাহিদ আহমদ।

এদিকে গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ৩০ এপ্রিল মধ্যরাতে সাঈদ আহমদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন একই গ্রামের মাওলানা আব্দুল আলীমের ছেলে ফাহিম আহমদ। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলপজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় ফাহিমের বাবা আব্দুল আলীম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে ফাহিম হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫