, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেট বিমানবন্দর থেকে ইউরোপ গেল তৃতীয় কার্গো ফ্লাইট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য নিয়ে স্পেন গেল তৃতীয় কার্গো ফ্লাইট। বৃহস্পতিবার দিনগত রাত ১০টা ২৭ মিনিটে ৬০ টন পণ্য নিয়ে গ্যালিস্টএয়ারের চার্টার্ড ফ্লাইট ৮এস-১৯৩৪ সিলেট বিমানবন্দর ত্যাগ করেছে।

গত ২৭ এপ্রিল প্রথমবারের মতো সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়। ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রথমদিন ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে যাত্রা শুরু হয়। পহেলা মে রাত ১২টার দিকে দ্বিতীয় ফ্লাইট স্পেনের রিয়াল মাদ্রিদে যায় প্রায় ৫৮ টন গার্মেন্টস পণ্য নিয়ে। তৃতীয় ফ্লাইটেও গার্মেন্টস পণ্য ছিল।

এসব তথ্য নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট আঞ্চলিক ব্যবস্থাপক শাহনেওয়াজ তালুকদার।
তিনি বাসসকে জানান, পরিবহন বিমানটির জন্য সিলেটে লজিস্টিক সাপোর্ট দেয়া হচ্ছে। আপাতত, প্রতি সপ্তাহে একটি কার্গো ফ্লাইট গার্মেন্টস পণ্য নিয়ে ইউরোপে যাচ্ছে।

সিলেটে প্যাকিং হাউজ নির্মাণ হলে রপ্তানি চাহিদা বাড়বে এবং কাঁচা সবজি ইউরোপে পাঠানো সম্ভব হবে বলে জানান তিনি।

বিমান ম্যানেজার বলেন, ব্যবসায়ীরা চাইলে ব্যক্তিগত উদ্যোগে প্যাকিং হাউজ নির্মাণ করতে পারেন, সরকার এই ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত তিনটি ফ্লাইট পরিচালিত হয়েছে। সপ্তাহে দু’টি ফ্লাইটে পণ্য রপ্তানির কথা রয়েছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেট বিমানবন্দর থেকে ইউরোপ গেল তৃতীয় কার্গো ফ্লাইট

প্রকাশের সময় : ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫