, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সিলেটের পুলিশ

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সিলেট বিভাগের পুলিশ। সীমান্তবর্তী এ অঞ্চলে যেন কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য প্রতিটি জেলার পুলিশ সুপারকে বিশেষ নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

বুধবার (৭ মে) সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই চার জেলার পুলিশ সুপারদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মুশফেকুর রহমান।

তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। কোনো অবস্থাতেই যেন কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।’

বাংলাদেশ-ভারত সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও। দুই প্রতিবেশী দেশের চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মতো বাংলাদেশেও বাড়ানো হয়েছে নজরদারি ও নিরাপত্তা।

সিলেট বিভাগের প্রতিটি জেলা ভারতের সীমান্তঘেঁষা হওয়ায় এই অঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ রোধ ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এড়াতে সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সিলেটের পুলিশ

প্রকাশের সময় : ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫