, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে মহিষসহ ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার এলাকা থেকে ভারতীয় মহিষ, বিদেশি মদ, বিড়িসহ ৬৯ লাখ টাকার পণ্য সামগ্রী আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ৭ মে (বুধবার) বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন সিলেটের জৈন্তাপুর বিওপি’র টহল দল সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ টি মহিষ আটক করা হয়। বিজিবি জানায়, আটক মহিষের আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৮০ হাজার টাকা।

এছাড়াও বৃহস্পতিবার (৮ মে) সিলেটের কানাইঘাট উপজেলার সুরাইঘাট এবং জৈন্তাপুর উপজেলার লালাখাল বিওপির পৃথক আরেকটি আভিযানিক টহল দল জৈন্তাপুর এবং কানাইঘাট সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ৮৮ বোতল বিদেশি মদ এবং ভারতীয় ৮৪ হাজার পিস পাতার বিড়ি আটক করে। আটককৃত মদ ও বিড়ির আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা এবং আটককৃত ভারতীয় মহিষ, মদ ও বিড়ির সর্বমোট বাজারমূল্য প্রায় ৬৮ লাখ ৮০ হাজার টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে মহিষসহ ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

প্রকাশের সময় : ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫