, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
পরিশোধ করা হচ্ছে এক সাপ্তাহের বেতন

কাজে ফিরছেন সিলেটের চা শ্রমিকেরা

চা শ্রমিকদেরকে কর্মে ফেরাতে দাবির প্রেক্ষিতে আপাতত এক সপ্তাহের বকেয়া বেতন ও রেশন পরিশোধ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার (৮মে) চা শ্রমিকদেরকে এই এক সপ্তাহের বেতন পরিশোধ করা হবে। এছাড়া আগামী শুক্রবার (৯মে) থেকে চা বাগান চালু হবে এবং শ্রমিকেরা নিজ নিজ কর্মে ফিরবেন।

বুধবার (৭মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, আজ (৭মে) সকাল ১০টায় বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন চা বাগানের শ্রমিকদের সাথে আলাপ করেন এবং তাদের দাবিগুলো শুনেন।

তিনি আরও জানান, আলাপ শেষে আপাতত তাদেরকে এক সপ্তাহের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে টি কোম্পানিগুলো ও বাংলাদেশ টি বোর্ড ১০ লক্ষ টাকা দিচ্ছেন। বাকীটা জেলা প্রশাসক ব্যবস্থা করে দিবেন।

এদিকে প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্দোলনত চা শ্রমিকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন চা শ্রমিক নেতা সোহাগ ছত্রী।

তিনি বলেন, সমাধান হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকল চা শ্রমিকদেরকে আপাতত এক সপ্তাহের বেতন দিবেন। পরশু থেকে চা বাগান খুলে দেওয়া হবে। যে পাতাটা তোলা হবে তা বিক্রি করে পরবর্তী বেতন দ্রুতই পরিশোধ করার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। সবাই মেনে নিয়েছেন এবং কর্মে ফিরবেন।

উল্লেখ্য, গত ৪ মে ২০ সপ্তাহ ধরে বকেয়া রেশন ও বেতন পরিশোধ, বুরজান চা বাগান মালিকের লিজ বাতিসহ ১১দফা দাবিতে আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন সিলেটে বুরজান, ছড়াগাং, কালাগুল বাগানের চা শ্রমিকেরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠিয়ে রাস্তা ছাড়লেও আগামী ৩দিনের মধ্যে সকল দাবি মানতে সময়সীমা বেঁধে দেন চা শ্রমিকেরা। চা শ্রমিকদের নিয়ে সৃষ্ট এ সমস্যা সমাধানের জন্যই আজ বুধবার সিলেটে এসেছেন এই বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

পরিশোধ করা হচ্ছে এক সাপ্তাহের বেতন

কাজে ফিরছেন সিলেটের চা শ্রমিকেরা

প্রকাশের সময় : ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫