, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
বিমানবন্দরে নেতাকর্মীদের না যাওয়ার নির্দেশ 

সিলেট আসছেন না, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ফিরছেন খালেদা জিয়া

সিলেট আসছেন না বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ চিকিৎসা শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া তবে সিলেটে তার যাত্রা বিরতির বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাই ওসমানী বিমানবন্দরে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির আগামী (৫ মে) সোমবার সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

বেগম খালেদা জিয়ার স্বাগত জানাতে সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট এম এ জি ওসমানী বিমান বন্দরে সিলেটবাসী ও দলীয় সকল নেতাকর্মীদের উপস্থিত হওয়ার কথা ছিলো।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়ার যাত্রাবিরতির সিদ্ধান্ত বাতিল হওয়ায় সিলেট বিএনপি সব কর্মসূচি বাতিল ঘোষণা করেছে। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেগম খালেদা জিয়া সোমবার সকাল ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করার কথা থাকলেও এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া সিলেট বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জনসাধারণের মধ্যে জনদূর্ভোগ ও বিমান যাত্রীদের কথা চিন্তা করে বিমান বন্দরে গিয়ে জড়ো না হওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

বিমানবন্দরে নেতাকর্মীদের না যাওয়ার নির্দেশ 

সিলেট আসছেন না, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ফিরছেন খালেদা জিয়া

প্রকাশের সময় : ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫