, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
সিলেটে জিয়া মঞ্চের মানববন্ধন

‘আমরা চাই তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক’

জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে জিয়া মঞ্চ সিলেট মহানগর। বুধবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন করে সংগঠনটি। এতে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয়।

মানববন্ধনে সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এদেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষো করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। অন্তর্বতী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যতদ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। আমরা চাই তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।

তিনি আরোও বলেন, শেখ হাসিনা যেমন সরকারে থেকে দেশ চালাতে ব্যর্থ হয়েছে ঠিক তেমনি এই সরকারও দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। আমরা যেই আন্দোলনের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছি সেই স্বাধীনতা এখন নেই। বর্তমান সরকারকে বলবো অতিদ্রুত আপনারা নির্বাচন দিন। দেশবাসী ১৭ বছর যাবত জাতীয় নির্বাচনের অপেক্ষা করছে। সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।

জিয়া মঞ্চ সিলেট মহানগরের আহবায়ক মাসুদ আহমদ কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ রাজন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে জিয়া মঞ্চের মানববন্ধন

‘আমরা চাই তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক’

প্রকাশের সময় : ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫