, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

চট্টগ্রামে স্ত্রীকে খুন করে পালিয়ে আসা যুবক সিলেটে গ্রেপ্তার

চট্টগ্রামে স্ত্রী ‘খুনের’ পর পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সিলেটের সুরমা থানার বাইপাস এলাকা থেকে হৃদয় মিয়া (২৭) নামে এ ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‌্যাব-৭। স্ত্রীকে নিয়ে তিনি থাকতেন চট্টগ্রামের পতেঙ্গা খাল পাড় এলাকায়। গ্রেপ্তার ব্যক্তির গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়।

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যক্তি তার স্ত্রীকে খুন করে বাসায় তালা লাগিয়ে পালিয়ে যান।

এতে বলা হয়, হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার ছায়া তদন্ত করতে গিয়ে র‌্যাব সিলেটের সুরমা থানা এলাকায় হৃদয় মিয়ার অবস্থান জানতে পারে। র‌্যাব-৯ এর সহযোগিতায় মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নিয়ে আসা হয়।

গত ২৪ এপ্রিল রাতে নগরীর পতেঙ্গা থানার খালপাড় এলাকার এনামুলের বিল্ডিংয়ের নিচ তলার একটি বাসা থেকে তানজিনা বেগম (২৩) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে তার স্বামীকে খুঁজে না পাওয়ায় তানজিনার ভাই পতেঙ্গা থানায় একটি মামলা করেন।

লাশ উদ্ধারের পর পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিচ তলায় স্বামী ও নিজের ভাইসহ ভাড়া বাসায় থাকতেন তানজিনা। তারা সবাই পোশাক কারখানায় চাকরি করতেন। রাতে তানজিনার ভাই বাসায় এসে ঘরে তালা দেখে আরেক ভাইয়ের কাছ থেকে চাবি এনে বাসায় প্রবেশের পর তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

চট্টগ্রামে স্ত্রীকে খুন করে পালিয়ে আসা যুবক সিলেটে গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫