, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

সিলেট নগরীর শিবগঞ্জে ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় স্বামীর ঘরের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। নিহত নারীর নাম তিশা আক্তার (২৭)।

তিনি শিবগঞ্জ এলাকার লামাপাড়া (খন্ডিকরপাড়া) মোহনী-১২৯ নম্বর বাসার আব্দুল মুমিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় স্বামীর ঘরের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিশা। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান তিনি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

প্রকাশের সময় : ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫