, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

জমি বিরোধের জেরে সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই রুবেল আহমেদ এহিয়া (২৫) খুন হয়েছেন। নিহত রুহেল আহমেদ মৃত হাজী আসিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) সকালবেলা পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া ক্যাচি দিয়ে রুবেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।

নিহত রুবেল আহমেদ সৌদি আরব প্রবাসী ছিলেন, পাঁচ বছর প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে আট মাস আগে তিনি বিয়ে করেন, এরপর পুনরায় তিন মাসের ছুটিতে দেশে আসেন আগামী ৪ মে তার সৌদি আরবে ফেরার কথা ছিল এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ থেকেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

জমি বিরোধের জেরে সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশের সময় : ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫