, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
মুড়িতে ঝাল বেশী হওয়ায় কথা কাটাকাটি 

সুনামগঞ্জে বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে সুলফি দিয়ে খুন

সুনামগঞ্জ তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রান্ত তালুকদার (২০) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রান্ত তালুকদার (২০) ওই গ্রামের মৃত সেবক দাসের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যার দিকে একই গ্রামের পাপলু তালুকদারের ছেলে প্লাবন তালুকদার (১৫) ও চান মিয়ার ছেলে শাকিল মিয়া গ্রামের টেলিফোন বাজারে একসাথে ঝালমুড়ি খাচ্ছিলেন। মুড়িতে ঝাল বেশি হওয়ার কারণে বাজার থেকে বাড়িতে এসে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় প্লাবনকে মারতে থাকে শাকিল মিয়া। একপর্যায় প্রান্তের ভাই পলাশ দাস তাদের ধস্তাধস্তি থামানোর চেষ্টা করে। এ সময় পলাশকে হুমকি দিয়ে শাকিল দৌড় দিয়ে বাড়ি থেকে সুলফি (দেশীয় অস্ত্র) এনে পলাশকে সেখানে না পেয়ে তার ছোট ভাই প্রান্তকে সুলফি দিয়ে আঘাত করে। বুকের বামপাশে সুলফি বিদ্ধ হলে প্রান্তের মরণপণ আর্তনাদে লোকজন দৌড়ে আসার আগেই শাকিল পালিয়ে যায়। তাৎক্ষণিক লোকজন প্রান্তকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর রাতেই দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে প্রান্তের খুনে অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করেছে।

সুনামগঞ্জের দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, চানাচুর খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে প্রান্তকে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ছাড়া খুনের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে শাকিলকে আটক করা হয়েছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

মুড়িতে ঝাল বেশী হওয়ায় কথা কাটাকাটি 

সুনামগঞ্জে বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে সুলফি দিয়ে খুন

প্রকাশের সময় : ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫