, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেট বিমানবন্দরে কার্গো ফ্লাইট উদ্বোধন রোববার, থাকবেন রাষ্ট্রদূত মুশফিক

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পণ্য পরিবহনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট উদ্বোধন হচ্ছে রোববার (২৭ এপ্রিল)। মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানায় চালু হচ্ছে এই পরিবহন সুবিধা।

এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। অনুষ্ঠানে যোগ দিতে রোববার সকালের ফ্লাইটে সিলেট আসবেন তিনি।

শনিবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। দৈনিক নয়া দিগন্তকেও এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী লিখেন, ‘আমরা কারো মুখাপেক্ষী নই- আমরাই পারি, আমরাই গড়ি ভবিষ্যৎ।’

তিনি বলেন, ‘সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হতে যাচ্ছে সরাসরি এয়ার কার্গো পরিবহন। মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানায় পরিচালিত এই নতুন যাত্রা আমাদের সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে।’

তিনি জানান, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে রোববার (২৭ এপ্রিল) বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

তিনি আরো জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেট বিমানবন্দরে কার্গো ফ্লাইট উদ্বোধন রোববার, থাকবেন রাষ্ট্রদূত মুশফিক

প্রকাশের সময় : ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫