, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেট সীমান্তে পাথর উত্তোলনের সময় শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ

সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তে ভারতীয় অংশ থেকে পাথর উত্তোলনের সময় এক শ্রমিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে জানান বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।

ধরে নিয়ে যাওয়া শ্রমিকের নাম এখলাস উদ্দিন (২৭)। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছ থেকে বিষয়টি জেনেছি। এখলাসকে ভারতের ডাউকি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের হেফাজতে রয়েছে তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বাংলাদেশি কয়েকজন সীমান্তের ১২৮০ মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের ভারতের অভ্যন্তরে প্রবেশ করে পাথর উত্তোলন করতে গেলে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়।

এ সময় অন্য পাথর শ্রমিকরা নৌকা নিয়ে পালিয়ে রক্ষা পেলেও বিএসএফ সদস্যরা এখলাসকে আটক করে নিয়ে যায় বলে জানায় বিজিবি।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেট সীমান্তে পাথর উত্তোলনের সময় শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ

প্রকাশের সময় : ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫