, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের

কক্সবাজার গিয়ে ৫ দিন থেকে নিখোঁজ সিলেটের একই গ্রামের ৬ তরুণ 

সিলেটের জকিগঞ্জের একই গ্রামের ৬ তরুণ কাজের জন্য কক্সবাজার গিয়ে ৫ দিন থেকে নিখোঁজ রয়েছেন। ৫ দিন থেকে তাদের কারো সাথে যোগাযোগ করতে পারছেন না স্বজনেরা। যত সময় যাচ্ছে তাদের পরিবারে উৎকণ্ঠা বাড়ছে। নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় জনমনে অস্থিরতা বিরাজ করছে। প্রত্যেকের স্বজনেরা তাদের প্রতীক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছে।

এ ব্যাপারে গত ১৯ এপ্রিল নিখোঁজ তরুণদের পরিবারের পক্ষ থেকে জকিগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।

নিখোঁজ তরুণেরা হলেন খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুল আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) ও মৃত সরবদি’র ছেলে আব্দুল জলিল (৪০)।

জানা যায়, তারা সকলেই রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে একসাথে গত ১৫ এপ্রিল বিকাল ৩ টার সময় বাড়ী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করে। কক্সবাজার পৌছা পর্যন্ত পরিবারের সাথে তাদের যোগাযোগ ছিলো। দুর্ভাগ্যবশত কক্সবাজার যাওয়ার পর থেকেই তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বজনরা তাদের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

জনপ্রিয়

ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস

কক্সবাজার গিয়ে ৫ দিন থেকে নিখোঁজ সিলেটের একই গ্রামের ৬ তরুণ 

প্রকাশের সময় : ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫