, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের

বিশ্বনাথে ছুরিকাঘাতে ফেরিওয়ালা খুন

সিলেটের বিশ্বনাথে অজ্ঞাতনামা হামলাকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ফেরিওয়ালা। নিহত ব্যক্তির নাম নিপেশ তালুকদার (৪২)।

নিপেশ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট শহরের জালালাবাদ থানার তেমুখিস্থ খালেদ মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে বসবাস করতেন। রবিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পীরের বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, নিপেশ তালুকদার প্রতিদিন বাইসাইকেলে করে বিভিন্ন বাজারে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। রবিবার সন্ধ্যায় মালামাল বিক্রি শেষে পীরের বাজারের পশ্চিম পাশে যাওয়ার পথে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় নিপেশ দৌড়ে পীরের বাজারের ব্যবসায়ী আকদ্দুছ আলীর চায়ের দোকানে গিয়ে প্রাণভিক্ষা চান। তবে স্থানীয়রা হাসপাতালে নিতে প্রস্তুতি নেওয়ার আগেই তিনি মারা যান।

খবর পেয়ে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম এবং বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ‘ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

জনপ্রিয়

ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস

বিশ্বনাথে ছুরিকাঘাতে ফেরিওয়ালা খুন

প্রকাশের সময় : ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫