, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের

সিলেটে সুপ্রীম কোর্টের আদেশ অমান্য করে অভিযান, ৫০ কোটি টাকার ক্ষতি

সিলেটে সুপ্রীম কোর্টের স্থগিতাদেশ অগ্রাহ্য করে ক্রাশারমিল ভাংচুর ও ক্ষতিসাধনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২০ এপ্রিল) সিলেটের জেলা প্রশাসক বরাবরে এ অভিযোগ দায়ের করা হয়। সিলেট সদরের এয়ারপোর্ট এলাকাধীন ধোপাগুল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মো: নাছির উদ্দিন এ অভিযোগ করেন।

অভিযোগে প্রকাশ, সিলেট এয়ারপোট থানার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধোপাগুল মহালদিক আটকিয়ারি লালবাগ ছালিয়া এলাকায় পাথর ব্যবসায়ীদের বহু স্টোন ক্রাশার মিল রয়েছে। এসব মিলের মালিকগন বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন।

সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় তারা আমদানী করা বোল্ডার কিনে ব্যবসা করছিলেন। তাদের এই পাথর ব্যবসা বন্ধে হাইকোর্টে রিট পিটিশন ৭৫৫২/ ২০১৫ দাখিল করলে হাইকোর্ট পাথর ভাঙ্গার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।

ব্যবসায়ীগন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মহামান্য সুপ্রীম কোর্টে সিভিল পিটিশন ৩৩২/২০১৭ দায়ের করলে সুপ্রীম কোর্ট হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত ঘোষণা করেন। মহামান্য সুপ্রীম কোর্টের স্থগিতাদেশের ভিত্তিতে ব্যবসায়ীগন তাদের ক্রাশার মিল ব্যবসা চালিয়ে আসছিলেন।

সুপ্রীম কোর্টের আদেশ লংঘন করে গত ১৩ এপ্রিল জেলা কালেক্টরেট এর ম্যাজিস্ট্রেট সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকার সবকটি ক্রাশার মিল ভেঙ্গে ফেলেন। এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতিসাধন করা হয়।

আবেদনে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ লংঘন করে ব্যবসায়ীদের এহেন ক্ষতি সাধনের যথাযথ প্রতিকার দাবি করেন ব্যবসায়ীরা। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা আবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

জনপ্রিয়

ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস

সিলেটে সুপ্রীম কোর্টের আদেশ অমান্য করে অভিযান, ৫০ কোটি টাকার ক্ষতি

প্রকাশের সময় : ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫