, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের

সিলেট নগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে নগরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন।

আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরের চৌহাট্টাস্থ আলপাইন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, নিহত ব্যক্তির নাম শহিদ আহমদ চৌধুরী (৫৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।

ওসি জানান, শনিবার বিকেলে একটি ট্রাক নয়াসড়ক থেকে চৌহাট্টার দিকে যাচ্ছিল। আলপাইন রেস্টুরেন্টের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ট্রাকটি চলে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক শহিদ আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেলের অন্য আরোহী।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। এই ঘটনায় কোনো মামলা এখনও হয়নি।

জনপ্রিয়

ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস

সিলেট নগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫