, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের
ঘাতক আটক

সিলেটের পর এবার হবিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সিলেটের পর এবার হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছোট ভাই জসিম মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।

নিহত রুয়েল মিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়মের দৌলতখা আবাদ গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বিকেলে বড় ভাই রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। পরে সেই গাছের অংশ ব্যবহার করে জসিম মিয়া টিউবওয়েলের চারপাশে বেড়া তৈরি করতে গেলে দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জসিম মিয়া উত্তেজিত হয়ে একটি গাছের ঢাল দিয়ে রুয়েলের ঘাড়ের পেছনে সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রুয়েল।

তাৎক্ষণিক আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। পরে ১৬ এপ্রিল দিবাগত মধ্যরাতে সিলেটের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) নুর আলম জানান, ইতোমধ্যে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে ঘাতক জসিমকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, সিলেট সদর উপজেলায় জমি বিরোধের জের ও বাল্যবিবাহকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তির নাম মো. মুজিবুর রহমান (৪৮)। তিনি এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামের মৃত মনো মিয়ার ছেলে।

জনপ্রিয়

ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস

ঘাতক আটক

সিলেটের পর এবার হবিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশের সময় : ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫