, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • প্রকাশের সময় : ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৪২৫ পড়া হয়েছে

সিলেট সদর উপজেলায় জমি বিরোধের জের ও বাল্যবিবাহকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মুজিবুর রহমান (৪৮)। তিনি এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামের মৃত মনো মিয়ার ছেলে।

সূত্র জানায়, নিহত মুজিবুর রহমানের সাথে তার পরিবারের ভাইসহ আত্মীয়-স্বজনদের সাথে ভূমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এই ভূমি বিরোধের মধ্যেও নতুন করে সৃষ্টি হয় পরিবারের একটি বাল্য বিবাহের বিষয়। মূলত নিহত মুজিবুর রহমানের ভাতিজীকে বাল্য বিবাহ দেওয়া নিয়ে তাদের পারিবারিক সম্পর্কের আরো অবনতি ঘটে। নিহত মুজিবুর রহমানের ছোট ভাই মৃত ছাইফুর রহমানের এক মেয়েকে বাল্যবিবাহ দেওয়াকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া গ্রহন করা হয়েছে। ঘটনার মূলহোতা ময়বুরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশের সময় : ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫