, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

হবিগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের চান্দবন্দ হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহনবাগ-পার্বত্যপুর গ্রামের মনিরুল মিয়া (৪৬) ও একই গ্রামের কাসিম উল্যার ছেলে কাছি উল্যাহ (৩৫)।

শিবপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরশাদ মিয়া বাংলানিউজকে জানান, চাঁপাইনবাবগঞ্জের একদল শ্রমিক চান্দবন্দ হাওরে সকাল থেকে ধান কাটছিলেন। বিকেলে সাড়ে ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে দুই শ্রমিকের মৃত্যু হয়।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাদ বিন জাহাঙ্গীর বলেন, মৃত দুই শ্রমিকের পরিবারকে সরকারি অর্থ সহায়তা দেওয়া হবে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

হবিগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫