, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে তুষার হত্যাকাণ্ডের ঘটনায় আটক ১

সিলেটে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যা করা হয়েছে। নিহত তুষার আহমদ চৌধুরী (২১) সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা। তিনি জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ছিলেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর শাহী ঈদগাহের কাছে দলদলি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ রাতেই জাবেদ আহমদ নামে একজনকে গ্রেপ্তার করে। তাকে নগরীর আম্বরখানা বড় বাজারের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠাই। ময়না তদন্ত শেষে বুধবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

পুলিশ জানায়, তুষার ও জাবেদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিলো। এই বিরোধের জের ধরে মঙ্গলবার সংঘর্ষে জড়ায় তারা। এসময় অপরপক্ষের ছুরিকাঘাতে তুষারের মৃত্যু হয়। পুলিশ ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের নাম পরিচয় পেয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেটে তুষার হত্যাকাণ্ডের ঘটনায় আটক ১

প্রকাশের সময় : ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫