, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু, বিজিবি সদস্য আহত

জকিগঞ্জের থানাবাজারের পূর্বপাশে সিলেট-জকিগঞ্জ রোডে বাস-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাসনিয়া পারভীন জুই (২৮) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষিকা জকিগঞ্জ সদর ইউনিয়নের লালগ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর সুবেদার আমিনুল হক বাচ্চুর বড় মেয়ে ও স্থানীয় একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা। নিহত স্কুল শিক্ষিকা তার ভাই বিজিবি সদস্য এমদাদুল হক ইমনের সাথে মোটর সাইকেলে ছিলেন। তার ভাই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন!

প্রত্যক্ষদর্শিরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা বাস ও জকিগঞ্জ থেকে ছেড়ে আসা মোটর সাইকেল থানাবাজারের পূর্ব পাশে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান স্কুল শিক্ষিকা জুই। তার ভাই বিজিবি সদস্য ইমনও গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি হেফাজতে নিয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু, বিজিবি সদস্য আহত

প্রকাশের সময় : ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫