, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

একাধিক মামলায় গ্রেপ্তার সিলেটে আ.লীগ নেত্রী নাজমা, কারাগারে প্রেরণ

সিলেট মহানগর মহিলা লীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজুকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর সদস্যরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) ভোরের দিকে সিলেট নগরের বালুচরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর দায়ের করা একাধিক হত্যাচেষ্টা ও নাশকতা মামলা রয়েছে।

গ্রেপ্তার নাজমা সিলেট সদর উপজেলার জালালাবদ থানাধীন জাহাঙ্গীরনগর এলাকার বাসিন্দা।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিটি থেকে জানা যায়, সিলেট নগরের বিভিন্ন থানায় দায়ের করা তিনটি মামলার এজাহারভুক্ত আসামি নাজমা খান আরজু। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গ্রেপ্তার নাজমাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

একাধিক মামলায় গ্রেপ্তার সিলেটে আ.লীগ নেত্রী নাজমা, কারাগারে প্রেরণ

প্রকাশের সময় : ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫