, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব
সিলেট দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি

‘যেকোন সময় এই জায়গা দখল করে নেব, এখানে বাঁধা দিলে খবর আছে’

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি ও অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এসে ৩জন অজ্ঞাতনামা লোক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে, যেকোন সময় এই জায়গা দখল করে নেব। এখানে বাঁধা দিলে খবর আছে।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান বলেন, ২০০৮ সাল থেকে সিলেট জেলা প্রশাসকের অধিনে রিকুইজিশনকৃত সিলেট কোতোয়ালী মডেল থানাধীন জল্লারপাড় রোডস্থ পানশী হোটেলের পাশের বাড়ীতে প্রতিবন্ধী মানুষদের শিক্ষা কার্যক্রম ও দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় আবাসিক/অনাবাসিক ব্যবস্থায় ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। দুঃখজনক হলে সত্য, কাজী আরাফাত নামক এক ব্যক্তির পরিচয় দিয়ে ২জন অজ্ঞাতনামা লোক প্রতিষ্ঠানের সরকারি জায়গা দখলের হুমকি দিয়েছে।

তিনি বলেন, এর আগে গত ২০ মার্চ ২০২৫ইং তারিখে উপরোক্ত অজ্ঞাতনামা ২জনসহ আরো কয়েকজন লোক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সীমানায় ঘর নির্মান করার উদ্দেশ্যে গর্ত করার কাজ করেন। এখানে কি কাজ চলছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন, কাজী আরাফাত ভাই আমাদেরকে কাজে পাঠিয়েছেন। এমতাবস্থায় আমরা নির্মাণ কাজ করতে বাঁধা প্রদান করলে তারা চলে কাজ ফেলে চলে যায়।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন ঝুঁকি রয়েছে উল্লেখ করে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান সিলেটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জাতির বিকেক সাংবাদিক ও প্রশসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন। তিনি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক, সিলেট কোতোয়ালী মডেল থানা এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেট দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকি

‘যেকোন সময় এই জায়গা দখল করে নেব, এখানে বাঁধা দিলে খবর আছে’

প্রকাশের সময় : ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫