, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে চান সিলেটের শতাধিক নার্স

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় হতাহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ফিলিস্তিনের গাজায় যেতে চান সিলেটের ১০০ জন রেজিস্ট্রার নার্স মিডওয়াইফ ও নার্সিং শিক্ষার্থী। এজন্য সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে ৫ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুবের কাছে তারা স্মারকলিপি দেন। তারা স্বেচ্ছায় বিনামূল্যে এ সেবা দিতে চান বলে জানিয়েছেন।

নার্সরা জানিয়েছেন, গাজায় মানবতা বিপন্ন। মানুষ বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন। এ অবস্থায় মানুষ হিসেবেই আমরা এ উদ্যোগে নিয়েছি। ১০০ জন নার্স ও নার্সিং শিক্ষার্থী ফিলিস্তিন যেতে চাই।

আমরা যেহেতু মেডিক্যাল পারসন, যুদ্ধে অংশ নিতে না পারলেও আহতদের বিনামূল্যে সেবা করতে চাই।
এরই মধ্যে ৯৬ জন রেজিস্ট্রার নার্স ও নার্সিং শিক্ষার্থীর একটি টিম গঠন করা হয়েছে। প্রত্যেকেই পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে এই তালিকায় নাম দিয়েছেন। সিলেট বিভাগ থেকে গঠন করা এই টিমে দেশের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন।

তারা সরকারের সহযোগিতা পেতে তারা জেলা প্রশাসকের মাধ্যমে ৫ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। গাজায় তাদের পাঠানোর প্রক্রিয়া সম্পন্নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিও আহ্বান জানান শিক্ষার্থীরা।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে চান সিলেটের শতাধিক নার্স

প্রকাশের সময় : ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫