, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠজন আইনজীবী মিউবাউল গ্রেপ্তার

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সাবেক সংসদ সদস্য এ কে আবদুল মোমেনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আইনজীবী মিসবাউল ইসলাম কয়েসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে মহানগরের কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, মিসবাউলের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ বসন্তপুর গ্রামে। বর্তমানে তিনি সিলেট মহানগরের বিমানবন্দর থানার বড়শালা এলাকায় বসবাস করেন। তিনি আওয়ামী লীগ নেতা হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, মারামারি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার আইনে মিসবাউলের বিরুদ্ধে মোট ৭টি মামলা হয়েছে। এর মধ্যে মহানগরের কোতোয়ালি মডেল থানায় ৬টি এবং দক্ষিণ সুরমা থানায় ১টি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠজন আইনজীবী মিউবাউল গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫