, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

ভারতে সুপারি আনতে গিয়ে গুলিতে নিহত সিলেটের কৃষক কুটি মিয়া 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসিয়াদের গুলিতে কুটি মিয়া (৫০) নামের সেই বাংলাদেশি বৃদ্ধকে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

নিহত কুটি মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত মনির উল্লাহর ছেলে। পেশায় তিনি ছিলেন কৃষক।

বিজিবি, পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল দিনের বেলা সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিক ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাই পুঞ্জি এলাকায় সুপারি আনার জন্য অবৈধভাবে প্রবেশ করেন। বিকেলে ফেরার সময় খাসিয়ারা দেখে ফেলায় ছয়জন বাংলাদেশি দৌড়ে পালিয়ে বাংলাদেশে আসেন। এ সময় খাসিয়াদের ছোড়া গুলি পেছনে থাকা কুটি মিয়ার শরীরে বিদ্ধ হয়। এতে তিনি ভারতের প্রায় ৭ কিলোমিটার ভেতরেই মারা যান।

এদিকে গত দুই দিন কুটি মিয়ার কোনো সন্ধান পায়নি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। পরে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভারতের লোকাল পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থালে এসে কুটি মিয়ার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ভারতের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন। বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী লাশ হস্তান্তরের ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে। হয়তো আজ বা আগামীকালের মধ্যে লাশ হস্তান্তর করবে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, লাশ এখনো হস্তান্তর করেনি, সম্ভাবনা রয়েছে আজকের (শনিবার) মধ্যে লাশ হস্তান্তর করার।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

ভারতে সুপারি আনতে গিয়ে গুলিতে নিহত সিলেটের কৃষক কুটি মিয়া 

প্রকাশের সময় : ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫