, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

মৌলভীবাজারে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি শিমুল আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিমুল আহমেদ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের হান্নান চেয়ারম্যানের ছেলে। তিনি পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি।

শনিবার র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যান আব্দুল হান্নানের ছেলে শিমুল পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি। শুক্রবার সন্ধ্যায় তাকে ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শিমুলকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে কমলগঞ্জ থানা পুলিশ শিমুলকে আটক করে। পরে থানায় নিয়ে আসার পথে চেয়ারম্যান আব্দুল হান্নান ও আওয়ামী লীগের লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, র‍্যাব-৯ এর সদস্যরা আসামি শিমুলকে থানায় হস্তান্তর করেছে। আমরা এখন তার বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার তথ্য যাচাই-বাছাই করছি।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

মৌলভীবাজারে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫