, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে বাটা জুতা লুটে আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার

সিলেটে বাটার আউটলেটে জুতা লুটপাটে জড়িত ইশতিয়াক নূর চৌধুরী জিহান নামে এক আওয়ামী লীগ নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে তাকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইশতিয়াক নূর চৌধুরী জিহান নগরের সুবিদবাজারের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত সোমবার (৭ এপ্রিল) সিলেট নগরে তৌহিদী জনতার ব্যানারে মিছিল বের করা হয়। মিছিল থেকে হামলা চালিয়ে বাটার কয়েকটি আউটলেট ভাঙচুর ও লুটপাট করা হয়।

বিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগকে কাজে লাগিয়ে দরগাহ গেটে অবস্থিত বাটার একটি আউটলেটে হামলা ও ভাঙচুর চালায় কিছু দুর্বৃত্ত। এ সময় অন্যরা যখন ভাঙচুরে ব্যস্ত তখন জুতা লুটপাট শুরু করে জিহান। ব্যাগে ভরে জুতা লুট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, জিহানই প্রথম জুতা লুট করা শুরু করে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও দেখে এবং সোর্সের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জিহান এয়ারপোর্ট এলাকায় আত্মগোপনে রয়েছেন। শুক্রবার সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, জিহানের বাবা মনিরুজ্জামান চৌধুরী আওয়ামী লীগ নেতা ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলাও রয়েছে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেটে বাটা জুতা লুটে আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫