, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিন মামলা : আসামি ১ হজার ৮০০, গ্রেপ্তার ২৪

ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে সিলেটে বের করা মিছিল থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামী করা হয়েছে ১৮শ জনকে।

শুক্রবার (১১ এপ্রিল) সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে এই তিন মামলায় ২৪ জন গ্রেপ্তার হয়েছে।

জানা যায়, বুধবার (৯ এপ্রিল) রাতে কোতোয়ালি মডেল থানায় সর্বশেষ মামলাটি করেন বাটার আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাসিম বিল্লাহ। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮০০-৯০০ জনকে। মামলার এজাহারে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ কোটি ১৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

বুধবার বিকেলে ডোমিনোজ পিজ্জার এক্সিকিউটিভ আল-আমিন বাদি হয়ে ৭০০-৮০০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এতে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করেন প্রায় ৭৭ লাখ টাকা।

এর আগে মঙ্গলবার মীরবক্সটুলার হোটেল রয়েল মার্কের ম্যানেজার অপারেশন্স আবদুল মতিন সরকার বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, তার হোটেলের ক্যাশ থেকে ১ লাখ ৮০ হাজার টাকাসহ কম্পিউটার ও অন্যান্য মূল্যবান কাগজপত্র লুট করা হয় এবং হোটেলের নিচতলা ভাঙচুর করে প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এখন পর্যন্ত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩টি মামলা হয়েছে। এসব মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিন মামলা : আসামি ১ হজার ৮০০, গ্রেপ্তার ২৪

প্রকাশের সময় : ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫