, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

কানাইঘাটে ব্রীজের কাজ ফেলে উধাও ঠিকাদারী প্রতিষ্ঠান

এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমরি খালের উপর ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠান উধাও হয়ে যাওয়ায় ব্রীজ নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে।

জানা যায়, ২০২২ সালের শুরুতে সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতে আমরি খালের উত্তর লক্ষীপ্রসাদ ও কুওরঘরি গ্রামের মধ্যখানে অবস্থিত এলজিইডির অর্থায়নে আমরি খালের ব্রীজের ভিত্তি প্রস্তর করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান পুরোদমে কাজ শুরু করলেও অনুমানিক ২ বছর পূর্বে ব্রীজের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নির্মাণ কাজ বন্ধ করে যন্ত্রপাতি নিয়ে সটকে পড়েন। এই সুযোগে স্থানীয় কিছু লোকজন ব্রীজের পাশে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকার রড, এলসির পাথর লুট করে নিয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ব্রীজের আংশিক কাজ করে চলে যাওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী আমরি খালের উপর ব্রীজ নির্মাণ কবে সম্পন্ন হবে এ নিয়ে হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় লক্ষীপ্রসাদ গ্রামের বাসিন্দা চড়িপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মুজম্মিল আলী ও জুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিব্বির আহমদসহ আরো অনেকে বলেন, ব্রীজের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে এমন আশায় ছিলেন। কিন্তু ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন চলে যাওয়ায় ব্রীজের কাজ দ্রুত আবার শুরু করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালে প্রথম দিকে ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে আমরি খালের উপর ব্রীজের কাজ এলজিইডি সিলেটের অর্থায়নে শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান যথারীতি ব্রীজের কাজ শুরু করে এবং ২৭টি পাইলিং এর কাজ সম্পন্ন হওয়ার পর ঠিকাদার কাজ ফেলে চলে যান। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর আমরি খালের উপর পুনরায় ব্রীজের কাজ সম্পন্ন করতে আবারো টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা প্রকৌশলী আবু হানিফা জানিয়েছেন।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

কানাইঘাটে ব্রীজের কাজ ফেলে উধাও ঠিকাদারী প্রতিষ্ঠান

প্রকাশের সময় : ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫