, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব

সিলেটে উল্লাস করে মেছোবাঘকে পিটিয়ে হত্যা

সিলেটের ওসমানী উপজেলার আলমপুর এলাকায় উল্লাস করে একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার আলমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এই মেছোবাঘটিকে পিটিয়ে হত্যার একটি ভিডিও স্থানীয় একজন সামাজিক যোগযোগমাধ্যমে প্রকাশ করে। এর কিচ্ছুক্ষণ পর পরিবেশ কর্মী আব্দুল করিম কিম ভিডিওটি শেয়ার দিয়ে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন।

ভিডিওতে দেখা যায়, আলমপুর এলাকায় একটি ড্রেনের মধ্যে পরে যায় একটি মেছোবাঘকে। তখন ওই বাঘটিকে ঘিরে ধরে স্থানীয় মানুষজন। সবাই হাতে লোহার রড, লাঠি নিয়ে ড্রেনের ভিতরই বাঘটিকে মারতে শুরু করেন। একপর্যায়ে বাঘটিকে দড়ি দিয়ে বেঁধে ড্রেন থেকে তুলে মানুষজন। তখনও মেচোবাঘটির দেহে প্রাণ ছিল। এরপর বাঘটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে পাশের একটি খালি জায়গায় ফেলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। শিশু থেকে বৃদ্ধ প্রায় সব বয়সের মানুষ মিলে এই মেছোবাঘটিকে মেরে ফেলে।

এই মেছোবাঘটিকে হত্যার দৃশ্য স্থানীয় অনেকেই ফেসবুকে লাইভ করেন। অনেকে আবার ভিডিও করে ফেসবুকে পোস্ট দেন। কিন্তু পুলিশি ঝামেলা হতে পেরে জেনে প্রায় সবাই এই ভিডিওগুলো ফেসবুক থেকে ডিলিট। তবে এই মেছোবাঘটিকে হত্যার একটি ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে আমি ওই এলাকায় পুলিশ সদস্যদের পাঠাই। কিন্তু পুলিশ যাবার আগেই মেছোবাঘটিকে মেরে ফেলে মানুষজন।

এ ব্যাপারে সিলেট বন বিভাগের দায়িত্বরত কারো বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির

সিলেটে উল্লাস করে মেছোবাঘকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫