, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও

অপহরণ করে বিবস্ত্র নির্যাতন ও ভিডিও দেখিয়ে ৮ লাখ টাকা মুক্তিপণ, সিলেটে র‍্যাবের হাতে গ্রেপ্তার ২

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

সিলেটে এক ব্যক্তিকে অপহরণ করে বিবস্ত্র অবস্থায় শারীরিক নির্যাতন ও সেই দৃশ্য ভিডিও ধারণের মাধ্যমে পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার নাজমুল হোসেনের ছেলে আহমদ হোসেন মাহিন (৩০) এবং শরীয়তপুর জেলার নড়িয়া থানার হালইসার এলাকার আনোয়ার হোসেনের ছেলে সুহেল আহমদ (২৪)।

র‍্যাবের গণমাধ্যম শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ নভেম্বর দুপুরে সিলেট আদালতে একটি মামলায় হাজিরা শেষে ভিকটিম নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে কদমতলী ওভারব্রিজের পূর্ব পাশে চলন্ত একটি বাস গতিরোধ করে অপহরণকারীরা তাকে নোহা গাড়িতে তুলে নেয়। পরে চোখ ও হাত বেঁধে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন চালানো হয়।

একপর্যায়ে নির্যাতনের ভিডিও ভিকটিমের পরিবারের কাছে পাঠিয়ে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। প্রাণ বাঁচাতে ভিকটিমের স্বজনরা ধাপে ধাপে মোট ৮ লাখ টাকা অপহরণকারী চক্রের কাছে প্রদান করেন। এরপর গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় সিলেটের তালতলা এলাকায় ভিকটিমকে তার বাবা ও বোনের কাছে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। ভিকটিম সিলেটের কানাইঘাট থানার সোনারখেওড় এলাকার বাসিন্দা।

এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

অপহরণ করে বিবস্ত্র নির্যাতন ও ভিডিও দেখিয়ে ৮ লাখ টাকা মুক্তিপণ, সিলেটে র‍্যাবের হাতে গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫