জালালাবাদ ও কোতোয়ালী থানার পৃথক অভিযানে নগরীতে জুয়ার দমন অভিযানে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে। সিলেট মহানগরীতে পুলিশ জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে দুইটি পৃথক অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টায় জালালাবাদ থানাধীন বাদাঘাট তেমুখি এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।
তারা হলেন: আব্দুর রব (৪৫), এয়ারপোর্ট থানাধীন চাতলীবন্দ, মৃত হাসেম আলীর ছেলে, আব্দুর কাহির (৪৫), মৃত আনিচ আলীর ছেলে, আব্দুল লতিব (৪০), নাজিরেরগাঁও, মৃত হারিচের ছেলে, হারিচ মিয়া (৪৫), মৃত আসিদ আলীর ছেলে, দেলোয়ার হোসেন (৫৫), মৃত আঃ মতলেব’র ছেলে, রকিব উদ্দীন (৩৮), মৃত মুক্তাদীরের ছেলে, মোঃ তোফাজ্জল (৪৫), কুমারগাঁও, মৃত আছর উদ্দীনের ছেলে, আমীর আব্দুর শহীদ (৪০), নয়াখুরুমখোলা, লালু মিয়ার ছেলে, ফাজিল আহম্মদ (৪৫), টুকেরগাঁও, মৃত ছালাক মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় কোতোয়ালী থানাধীন রিকাবীবাজারস্থ ফুলকলির সামনে অনলাইন জুয়া খেলার সময় আরও ২ জনকে আটক করা হয়।
তারা হলেন: জিসান আহমেদ (১৯), মোকামবাড়ি ঘাসিটুলা, ফরিক মিয়ার ছেলে, ফারুক হোসেন (৫৯), উজানঢাকি, আব্দুল হেকিমের ছেলে
জালালাবাদ থানার নন-এফআইআর নং-১৩২/২৫ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীতে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং সামাজিক অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 










